চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরা কামালের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের ৩য় তলায় রান্না ঘরের জানালা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, মনিরা কামাল পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার পামুলী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মমির উদ্দিন মন্টুর মেয়ে। মনিরা কামাল নীলফামারী জেলার কাচারী বাজার গ্ৰামের জিয়ারুল ইসলাম নাদেরের স্ত্রী। তিনি গত ১৪ ফেব্রুয়ারি এ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট পদে যোগদান করেন। তিনি বাবা ও ফুফুর সঙ্গে এক বছরের ছেলে মোয়াছকে নিয়ে বসবাস করতেন।
নিহতের মনিরার বাবা মমির উদ্দিন মন্টু বলেন, ‘সকালে রুমে মনিরা দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। কোয়ার্টারের তৃতীয় তলার বাসা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাই।’ তিনি আরও বলেন, ‘মনিরা মানসিক রোগী ছিলেন।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
৩০ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩৩ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে