
স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শান্তা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারী বলেন, ‘১২ বছর আগে পারিবারিকভাবে নাছির খান ও শান্তা আক্তার সাথীর দাম্পত্য জীবন শুরু হয়। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। নাছির খান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ভালোই চলছিল তাঁদের সংসার। সম্প্রতি নাছির খান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ সৃষ্টি হয়, পারিবারিকভাবে একাধিকবার সমঝোতা বৈঠকও হলেও সমাধান মেলেনি।’
তিনি আরও বলেন, ‘পরকীয়া থেকে স্বামীকে ফেরাতে না পারায় পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত শান্তা আক্তারের। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রথমে একই বাড়ির বাসিন্দা আবুল হোসেনের জিম্মায় নেওয়া হয়।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবসা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে তরুণদের মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলাধুলায় মন দিই, মাদককে বিদায় দিই’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে উপজেলার ভারতঘেঁষা সীমান্তবর্তী আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন
২ মিনিট আগে
টানা ২০ দিন ধরে বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ হয়ে রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পল্লী বিদ্যুতের গায়েবানা জানাজা আদায় করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে একই স্থানে মানববন্ধন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে মাদারীপুরের রাজৈর থেকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই হাতিয়াড়ায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে।
৯ মিনিট আগে
রাজধানীর গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৪ মিনিট আগে