
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। যে কারণে চাঁদপুরের ছোট নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলমান রয়েছে।
এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। সেই সঙ্গে নদীতে স্রোত ও ঢেউ বেড়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেতের আওতায় আনা হয়েছে।
অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় দেখা গেছে মানুষের তুলনামূলকভাবে উপস্থিতি কম।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
চাঁদপুর নদীবন্দরের (ট্রাফিক বিভাগ) উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্কসংকেত জারি থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সব ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ ছাড়া চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে নদীবন্দরে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা না দিলেও বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর সংকট রয়েছে।

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
১৯ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২৩ মিনিট আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
১ ঘণ্টা আগে