
চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশাচালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
আজ বুধবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী চালক সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে পুলিশ পরিচয়ে সাইফুলের পথ রোধ করেন দুই ব্যক্তি। পরে তাঁকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, ভবনের ভেতরে সাইফুলকে মারধর করা হয়। পরে জোর করে এক নারীর সঙ্গে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। তাৎক্ষণিক ২০ হাজার টাকা নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। অভিযানের সময় চার নারীকে আটক করা হয়। তবে চক্রের পুরুষ সদস্যরা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ওসি ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
ওসি আরও বলেন, আটক চার নারীকে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না ও তারা আগে এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
৮ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৪ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে