Ajker Patrika

ফসলি জমির মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, লাখ টাকা জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৪
ফসলি জমির মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, লাখ টাকা জরিমানা
মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ করে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় একটি জাহাজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভৈরব বাজারের লঞ্চ টার্মিনাল ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া এলাকার ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল। পরে জাহাজে ২০ হাজার ঘনফুট মাটি বোঝাই করে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ-এর একটি দল নিয়ে মেঘনা নদীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। অভিযানে মাটিবোঝাই ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)—(এম ০১-৪৫০৩)’ জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় জাহাজটি জব্দ করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত