
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ গাজী নামের চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জুনায়েদ ওই গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গিয়ে নদীতে সন্ধান শুরু করেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধার অভিযানের বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই নিখোঁজ শিশুটিকে উদ্ধারে খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহের জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. জাবেদের বিরুদ্ধে। এসআরবি-৭ জাবেদকে আটক করে রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।
৪ মিনিট আগে
টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করার পর এবার রাজপথে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজ বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
১৪ মিনিট আগে
উচ্ছেদ অভিযান চলাকালে যেসব অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ ফ্যাসিজম দখলদার সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনে আওতায় আনা হবে। তিনি বলেন, মিরপুর-১০ পরিচালিত আজকের উচ্ছেদ অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্ধনে এই হামলা করা হয়েছে |
১৬ মিনিট আগে
সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের নির্মাণাধীন টার্মিনালে স্থানান্তরের প্রস্তুতি চলছে। প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
১৭ মিনিট আগে