
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। যৌথ অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। আজ রোববার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
স্বপন চন্দ্র দে বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানি ও আশপাশের এলাকায়।
স্বপন চন্দ্র দে আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোবিন্দ শিকারি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
আগে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতাম। প্রাইমারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সেই চাকরিটাও ছেড়ে দিই। এখন আমি পুরোপুরি বেকার। পরিবারে স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাই-বোন রয়েছে। এর আগে তিনবার পরীক্ষা দিয়ে বাদ পড়েছিলাম, তখন আক্ষেপ ছিল না। কিন্তু এবার চূড়ান্তভাবে সুপারিশ পেয়েও ভেরিফিকেশনের
১২ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবারও নাকচ করে দিয়েছেন আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর জামিন আবেদন নাকচ করে দেন।
১৮ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শহরের প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে