চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে গত শনিবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিন ও হালিমা দম্পতির বড় ছেলে। খবর পেয়ে তাঁদের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে রবিবার (১৮ মে) চাঁদপুরে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. গোফরান মিয়া বলেন, ইয়াসিন হোসেন সোহান তাদের চার ভাই-বোনের মধ্যে বড়। তাঁর বাবা অটোরিকশা চালান। কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনটনে ভুগতে থাকেন তাঁরা। শনিবার বিকেলে তিনি নিজের কক্ষের দরজা আটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা নাগাদ দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি শুরু করেন।
একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ইয়াসিন।
এর আগে ইয়াসিন তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। পোস্টে লেখেন: ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাইত, তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মো. মাহবুব আলম বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ। এ ঘটনায় মামলা হয়েছে এবং কাউসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
তাদের ভাষ্য, দশম শ্রেণির ওই শিক্ষার্থী নিজেকে সিনিয়র দাবি করে বলে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এরপর তর্ক-বিতর্কের একপর্যায়ে দশম শ্রেণির ওই শিক্ষার্থী তার পকেটে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝরতে দেখে তারা পালিয়ে যায়।
২৩ মিনিট আগে