
রাজধানীর ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তাকে দশম শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে সহপাঠীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
আহত সাঞ্জুকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ও বন্ধুরা জানায়, আজ সকালের ক্লাসের পর টিফিন করে তারা আবার স্কুলে যায়। দুপুরে স্কুলে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। দুপুর ১২টার দিকে সাঞ্জু যখন স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র তার পথ রোধ করে। তার সঙ্গে ছিল নবম শ্রেণির একজন ও তার আপন খালাতো ভাই।
তাদের ভাষ্য, দশম শ্রেণির ওই শিক্ষার্থী নিজেকে সিনিয়র দাবি করে বলে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এরপর তর্ক-বিতর্কের একপর্যায়ে দশম শ্রেণির ওই শিক্ষার্থী তার পকেটে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝরতে দেখে তারা পালিয়ে যায়। এ সময় সাঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার সহপাঠী ও বন্ধুরা।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তার অস্ত্রোপচার চলছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটি শ্যামপুর থানায় অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে