
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে গভীর রাতে হারুন হাওলাদার (৫৯) নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় গতকাল শনিবার রাতে মুলাদী থানায় অপহরণ মামলা করা হয়েছে।
মামলার বাদী হারুন হাওলাদারের ছেলে জাফর হাওলাদার। হারুন হাওলাদার চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে।
হারুন হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম দাবি করেন, অজ্ঞাতনামা লোকেরা তাঁর স্বামীকে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে যায়। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ তাঁর সন্ধান পায়নি।
সেলিনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা দরজা খুলতে বলে। হারুন হাওলাদার দরজা খুলবেন না জানালে দুর্বৃত্তরা দরজা ভেঙে ফেলার হুমকি দেয়। পরে দরজা খুলে দিলে চারজন লোক ঘরের মধ্যে ঢুকে কোনো কথা না বলে স্বামী-স্ত্রীকে মারধর করে।
সেলিনা বেগমের ভাষ্য অনুযায়ী, পরে দুর্বৃত্তরা হারুন হাওলাদারের হাত ও চোখ বেঁধে তাঁকে বাইরে নিয়ে যায়। তিনি তাদের পিছু নিয়ে দেখেন, হারুন হাওলাদারকে ট্রলারে তুলে জয়ন্তী নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্বৃত্তরা ট্রলারে তুলে নেওয়ার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন, তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি।
তবে মুলাদী থানা-পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা কিংবা তার পরে সেলিনা বেগম ৯৯৯ নম্বরে কোনো ফোন করেননি। গতকাল সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ওই দিন সকালেই মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্নাসহ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, কৃষককে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে এবং ওই কৃষককে উদ্ধারের চেষ্টা চলছে।

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের সদর, চৌহালী ও কাজীপুরে নদীভাঙন তীব্র হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেরামত চলছে।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২২ মিনিট আগে
‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, ‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, তারপরও সামনে ডেঙ্গু প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। আপনাদের আহ্বান জানাব নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখবেন...
৩৬ মিনিট আগে
রাজধানীতে পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) ও শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডেমরা...
১ ঘণ্টা আগে