
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। উদ্বোধনের দেড় বছরের মাথায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৩ শতক জমির ওপরে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নে গণপূর্ত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। ২০২৩ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে জানা গেছে, মসজিদের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দেখা যাচ্ছে। উদ্বোধনের দেড় বছর না পেরোতেই মসজিদের তৃতীয় ও দ্বিতীয় তলায় পেছনের দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ছাদে পানি জমে থাকে। টয়লেটের ফিটিংসে ত্রুটি দেখা দেওয়ায় পানি বের হচ্ছে। ঠিকমতো পানি প্রবাহিত হয় না টয়লেটে। অল্প বৃষ্টি হলেও দোতলায় পানি পড়ে, নামাজ পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের বাল্ব লাগানো হয়নি। বিভিন্ন অংশে কয়েকটি বাল্ব লাগানো হলেও কয়েক মাস পর আর জ্বলে না। এমনকি ছয় মাসের মেরামতের কথা থাকলেও তা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান বলেন, সমস্যাগুলো আমরা জানতে পেরেছি। দ্রুত মেরামত করে দেওয়া হবে।
মসজিদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ইমেইল করা হয় গণপূর্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদকে। কিন্তু এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দ্রুত মসজিদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২১ মিনিট আগে