
খুতবার সময় চাঁদপুর পৌরসভার প্রফেসরপাড়ায় মসজিদে ইমামকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার বিল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার তাঁকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত বিল্লাল। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ বলেন, শনিবার বেলা ৩টায় আসামিকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠান।
আহত ইমামের নাম মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানী। তিনি শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। আর হামলাকারী বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। শহরের বকুলতলায় বসবাস করেন।
জানা যায়, গত শুক্রবার জুমার নামাজে পৌরসভার প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খুতবায় তাঁর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হন বিল্লাল। নামাজ শেষে মসজিদের ভেতরেই চাপাতি দিয়ে ইমামের ওপর হামলা করেন তিনি।
এতে ইমাম সাহেবের মাথা ও কানে গুরুতর জখম হয়। ঘটনার পর মুসল্লিরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহত ইমামকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহত ইমামের ছেলে আফনান তাকি থানায় একটি মামলা করেন। চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
আহত মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানী ঢাকার হলিকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর ছেলে আফনান জানান, হামলার পর তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এখন তিনি শঙ্কামুক্ত।
এদিকে ইমামের ওপর হামলায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ (শনিবার) বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব। বিকেলে রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ করেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৪ ঘণ্টা আগে