বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জানান, ‘শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।’
শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি আইনজীবী সাইফুদ্দিন বাবু জানান, মন্ত্রী রবিবার যুক্তরাজ্য থেকে ঢাকায় আসবেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে দাফনের কথা রয়েছে।
মরহুমা রহিমা ওয়াদুদ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপুর মা।
রহিমা ওয়াদুদ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারীবাড়ি।
এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের অত্যাবশ্যকীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ নিতে আসা নিম্ন আয়ের রোগীরা এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের মজুত প্রায় শেষ এবং জরুরি ভিত্তিতে সরবরাহ না এলে...
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় আলোচিত আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৪২ মিনিট আগে
যোগদানের তারিখ আরও এগিয়ে আনার দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্তরা। আজ রোববার (২ আগস্ট) বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তাঁরা।
১ ঘণ্টা আগে