
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে জেলিযুক্ত সাড়ে ৪ মণ (১৮০ কেজি) চিংড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজ বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনে চেকিং করে একটি পরিবহন থেকে ১৮০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। সকালে জব্দ করা চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড চাঁদপুর সদর টিম, সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল এই অভিযান অংশগ্রহণ করেন।

নিরুপায় হয়ে লাশগুলো ফ্লোরে রাখা হচ্ছে, যদিও এখানে ইঁদুরের আক্রমণের সম্ভাবনা আছে! এভাবে লাশ থেকে বিভিন্ন আলামত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া লাশের প্রকট গন্ধে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না...
৩ মিনিট আগে
বরগুনার আমতলীতে এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।
৩২ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাছড়া চা-বাগানে ১৭ সদস্যের একটি বন্য হাতির দল এক মাস ধরে অবস্থান করছে। হাতির আক্রমণে শ্রমিকদের ঘরবাড়ি, কাঁচা সড়ক ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ২ নম্বর সেকশনের অনেক চা-শ্রমিক কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আশ্রয় নিয়েছেন।
৩২ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে