
চাঁদপুরের কচুয়ায় ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে এ ঘটনায় আজ শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি।
পরিবার ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিয়ার বাজার থেকে নিজ বাড়ি হারিচাইল যাওয়ার পথে ইমাম হোসেনকে ৫-৬ জন যুবক জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেন। পরে তাঁকে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার বটতলী এলাকায় নিয়ে যাওয়ার পথে মারধর করা হয়। সেখানে নিয়ে আটকে রেখে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমাম হোসেনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গতকাল শুক্রবার ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলী এলাকার দুলাল পাটোয়ারির ছেলে মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারির ছেলে দুলাল পাটোয়ারী ও আলী হোসেনের ছেলে মাসুদসহ কয়েকজন ইমাম হোসেনকে তুলে নিয়ে মারধর করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে ইমাম হোসেনের সঙ্গে অভিযুক্তদের বিদেশে পাঠানো-সংক্রান্ত বিরোধ ছিল। জড়িতদের একজনকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু কোনো ত্রুটির কারণে ওই ব্যক্তি বিদেশে যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরে আসেন। বিষয়টি নিয়ে বিরোধের জেরেই সর্বশেষ মারধরের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৫ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৫ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৫ ঘণ্টা আগে