
চাঁদপুরে মতলব উত্তরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার সুজাতপুর এলাকায় ঘুমন্ত অবস্থায় তাঁদের শরীরে অ্যাসিড মারা হয়। তাঁদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। এ ঘটনায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মিলি আক্তার (২০) ৮ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর স্বামী মো. সায়েম প্রবাসে থাকেন। অ্যাসিডদগ্ধ হওয়া তাঁর মায়ের নাম রাশেদা আক্তার (৫৫)।
অ্যাসিডদগ্ধদের স্বজন সাকিব হাসান বলেন, বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। বাবার বাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে। রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে অ্যাসিড ছুড়ে মারে। তাঁদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও ঊরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, অ্যাসিড ছুড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, এ যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাঁকে উত্ত্যক্ত করতেন। তাই সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা...
২ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় জেলা তাঁতী দলের সহসম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া...
১০ মিনিট আগে
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
২১ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ ও তিন বছরের নাতি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রানীরহাট-মালঞ্চা আঞ্চলিক সড়কের মাথইলচাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে