
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার এলাকায় ওয়াজ যেমন চলবে, তেমনি কীর্তন ও বাউলগানও চলবে। বাউলগান ও মাজার সংস্কৃতিতে কোনো বাধা মেনে নেওয়া হবে না।’
বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সময়ে আমরা দেখেছি কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউলগানের আসরে বাধা দেওয়া হয়েছে। যারা বাউল গান করে, তাদের হেনস্তা করা হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। আমি এসব দেখেছি এবং প্রতিবাদ করেছি।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যত দিন আমি এই এলাকার দায়িত্বে থাকব, এখানে ওয়াজ চলবে, কীর্তন চলবে, বাউলগান চলবে। আমাদের দায়িত্ব বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতিকে লালন করে এগিয়ে নেওয়া। নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি-সংস্কৃতি জানানোও আমাদের দায়িত্ব। বাউলগান ও মাজারের সঙ্গে যুক্ত মানুষেরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।’

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
৩০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
৩৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে।
১ ঘণ্টা আগে
খায়রুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। এই জামিনের ফলে খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন মোতাহার হোসেন সাজু।
১ ঘণ্টা আগে