
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল পাকশিমুল এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিক্ষুক, পাগল, কুলি ও এতিমদের মাঝে ‘মানবতার অন্ন’ প্রজেক্টের অধীনে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন। আজ রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার অরুয়াইল বাজারে দুই শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মো. মনসুর আলী বলেন, ভিক্ষুকেরা দূরদূরান্ত থেকে প্রত্যেক বৃহস্পতি ও রোববার ভিক্ষা করতে অরুয়াইল বাজারে আসেন। তাঁরা দুপুরে উপবাস করে থাকেন। বাজারের ভাসমান পাগলদেরও কেউ খোঁজ নেয় না। এতিমখানার ছাত্ররাও নিম্নমানের খাবার খায়। এসব বিষয় মাথায় রেখে বিনা মূল্যে খাবার আয়োজনটি চালু করা হয়েছে। এ ছাড়া পশুপাখিদের মাঝেও খাবার বিতরণ করা হয়।
সভাপতি আরও বলেন, ‘আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সদস্য হয়েছেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবেই সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মো. আব্দুল হামিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান, আকিব রাজা প্রমুখ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৩৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৪১ মিনিট আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
২ ঘণ্টা আগে