
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, এই সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অথচ এসব উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক মাঠে বিচরণ ও বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। তবে যারা মব সৃষ্টি করছে, নিজেদের দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে এবং মব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক প্রমুখ।

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১৮ মিনিট আগে
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
২৬ মিনিট আগে
‘ছেলে হারানোর যন্ত্রণা একমাত্র মা বোঝে। দুই বছর হয়েছে, আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো পাইনি।’ আজ শনিবার দুপুরে খাগড়াছড়িতে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা হত্যার দ্বিতীয় বার্ষিকীতে এক স্মরণসভায় নিহতদের মায়েরা এসব কথা বলেন।
৩২ মিনিট আগে