
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত সবাই কিছু সময় নীরবতা পালন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আদর্শ ধরে রাখার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
এ সময় এহসান মাহমুদ বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা দেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় পতনোন্মুখ স্বৈরাচারী শাসক গণহত্যার নির্মম সত্য গোপন করতে লাশ গুমের মতো অপরাধে লিপ্ত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
জাদুঘরের চলমান সংগ্রহ ও গবেষণা কার্যক্রমের মধ্য দিয়ে এই বর্বরোচিত ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার দৃঢ় অঙ্গীকার করেন এহসান মাহমুদ।

পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
৮ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৪৪ মিনিট আগে