
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
আজ শনিবার রাত ৯টা ১২ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ট্রাকে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হকের মুঠোফোনে কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
৩৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১ ঘণ্টা আগে