
‘ছেলে হারানোর যন্ত্রণা একমাত্র মা বোঝে। দুই বছর হয়েছে, আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো পাইনি। বর্তমান বিএনপি সরকার ও রাষ্ট্রের কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি।’
আজ শনিবার দুপুরে খাগড়াছড়িতে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা হত্যার দ্বিতীয় বার্ষিকীতে এক স্মরণসভায় নিহতদের মায়েরা এসব কথা বলেন।
এর আগে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদসংলগ্ন স্থানে নিহতদের মায়েরা ‘শহীদ জুনান-রুবেল স্মৃতিফলক’ উন্মোচন করেন। শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিচারকাজ শুরু করতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক তৈমাং ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ আহ্বায়ক শহীদ জুনান চাকমার মা রুপসা চাকমা। এতে বক্তব্য দেন শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের সদস্য শহীদ রুবেল ত্রিপুরার মা নিরন্তা ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটি আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা।
স্মরণসভার শুরুতে শহীদ জুনান চাকমা, শহীদ রুবেল ত্রিপুরাসহ আন্দোলনে সব শহীদের স্মরণে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিফলক উন্মোচন ও স্মরণসভা শেষে সদরের জেলা পরিষদ এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় খাগড়াছড়ি জেলায় বিভিন্ন স্থানে শহীদ রুবেল, ধনরঞ্জন ও অনিকদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা নিহত হন।

পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
৮ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১ ঘণ্টা আগে