
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নজরুল ইসলাম নামে এক প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযোগ উঠেছে, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের ভাই মাসুক মিয়া।
নিহত প্রবাসী যুবক উপজেলার গৌরীপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম (৩৫) প্রায় ১২ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুরাইয়া বেগমকে (২৮) বিয়ে করেন। বিয়ের দুই বছর পর সৌদি আরবে চলে যান এবং সেখানে নিজস্ব ব্যবসা গড়ে তোলেন। প্রবাস জীবনে উপার্জিত প্রায় ৬০ লাখ টাকা তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠান।
নজরুল ইসলাম দশ দিন আগে দেশে ফিরে টাকা চাইলে শ্বশুরবাড়ির লোকজন অস্বীকার করেন। এই নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ বাধে।
নজরুলের দশ বছর বয়সী মেয়ে রিয়া মনি বলে, ‘আমার বাবার লাশ ঝোলানো ছিল, তবে পাগুলো সম্পূর্ণভাবে মাটিতে লাগানো ছিল।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে তদন্ত চলছে, এটা হত্যা না আত্মহত্যা তদন্তে বেরিয়ে আসবে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৬ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে