ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
আহতরা হলেন উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।
বিজিবি ও স্থানীয় বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। তবে তাঁরা কেন সীমান্ত পার হয়েছিলেন—তা স্পষ্ট করে জানা যায়নি।
এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন (সুলতানপুর) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘কেন তারা ভারত অংশে গিয়েছিল, সেটি এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে দুজনের আহতদের ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৪ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে