
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পৈরতলায় এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানার বিরুদ্ধে এই অভিযোগ তুলেন দলটির স্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তিনি বলেন, গতকাল সোমবার রাতে একটি টেলিভিশন টক শোতে রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন। আতাউল্লাহ দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এনসিপি নেতা বলেন, খালেদ হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং রুমিন ফারহানার এ বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশনে শুনানির সময় বক্তব্য দেওয়ার মুহূর্তে রুমিন ফারহানা হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর অনুসারীদের ইঙ্গিত দেন। এরপর হামলার শিকার হন আতাউল্লাহসহ তাঁর সহযোগীরা। এনসিপির দাবি, এ ঘটনা নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা রয়েছে।
আতাউল্লাহ অভিযোগ করেন, পরে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যাতে তাঁকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়। তিনি বলেন, কমিশন চাইলে সত্য উদ্ঘাটন করতে পারে, তবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা রুমিন ফারহানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েকশ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৬ ঘণ্টা আগে