
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে। ৫ আগস্টের পর তারাই শত্রু, যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে।’
রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে এনসিপির নেতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিল। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত দেড় দশকে যে জুলুম হয়েছে, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে, সে সময় কোনো জেনারেল-সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি।’ তিনি বলেন, আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে সে প্রতিষ্ঠানগুলো জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচারকাজ কতটুকু এগিয়েছে, তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এনসিপি নেতা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা সংস্কার-সংস্কার বলছেন। কত দিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হলে আমরা ধরে নেব, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত সক্রিয় রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাব, বিচারপ্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’
মনিরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির (দক্ষিণাঞ্চল) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডা. আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন...
৩৯ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে