
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের অভিযানে এই আয়োজন বাতিল করা হয়। তিনি কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসীর বিয়ের দিন ধার্য হয়। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর এবং তাদের লোকজন পালিয়ে গেছে।
এরপর বরযাত্রী ও অতিথিদের জন্য রান্না করা খাবার ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। ছাত্রীটি যেন এখন থেকে স্কুলে যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়ির খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তা ছাড়া ছাত্রীটি যাতে স্কুলে যেতে পারে, তা-ও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৫ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে