বগুড়ার গাবতলীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিনুর ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের ছেলে।
গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক জানান, শাহিনুর ইসলাম নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় তিনি বিদ্যুতায়িত হন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করে। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
২২ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
২৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
৩০ মিনিট আগে