
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত ১১ জন নিখোঁজ হন। পরে তাদের মধ্যে ১০ জনকেই জীবিত উদ্ধার করা হয়। একজন এখনো নিখোঁজ। আজ বৃহস্পতিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধুনটের বানিয়াজান এলাকায় ভান্ডাবাড়ী গ্রাম থেকে যমুনা নদীর ভেতরে বৈশাখীর চরে নৌকাযোগে ভুট্টা তুলতে গিয়েছিলেন ১০ জন নারী। নৌকায় একমাত্র পুরুষ লোকটি ছিলেন নৌকার মাঝি। ভুট্টা তুলে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। পরে ঝড়ের মধ্যেই নদীতে নিখোঁজ হন আরোহীরা।
আরও জানা গেছে, পরে আরোহীরা সাঁতার জানায় স্থানীয়রা নদী থেকে ১০ জনকে উদ্ধার করে। তাদের সহায়তা করে প্রশিক্ষিত ডুবুরিরা।
ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল্লাহ নিজামী জানান, ১১ জনের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজনের সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, নিখোঁজ একজনের সন্ধানে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
১৭ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে