বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগ নেতা আবু হাসান সাগরকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে যুবদলের নেতা-কর্মীরা তাঁকে যমুনা নদীর শিমুলবাড়ি বাঁধ এলাকা থেকে আটক করে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের ভেতর একটি কক্ষে আটকে রেখে মারধর করেন।
পরে রাত ৯টার দিকে তাঁকে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আজ বুধবার দুপুরে পুলিশ তাঁকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
আবু হাসান সাগর উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালনগর ইউনিয়ন কমিটি ও ছাত্রলীগের নেত-কর্মীরা সংঘবদ্ধ হয়ে গত ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
এই ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় শ্রমিক লীগ নেতা আবু হাসান সাগরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে সাগরের পরিবারের দাবি, ভান্ডারবাড়ি ইউনিয়নের যুবদলের নেতা-কর্মীরা তাঁকে আটক রেখে মারধর করার পর পুলিশে দিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আবু হাসান সাগরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২০ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে