
আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নামে বগুড়ায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
বগুড়া সদরের চক আকাশতারা গ্রামের রিকশাচালক কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগম আজ মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। গত ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের নবাববাড়ী সড়কে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত হন তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, কমর উদ্দিন পেশায় একজন রিকশাচালক। গত ৪ আগস্ট তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালে ৪ আগস্ট বিকেল ৪টার দিকে শহরের নবাববাড়ী সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। এ সময় আন্দোলনরত লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে আসামিরা কমর উদ্দিনের ওপর হামলা চালান। আসামিদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে কমর উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নামে স্কুলশিক্ষক সেলিম রেজাকে কুপিয়ে হত্যার অভিযোগ একটি হত্যা মামলা করা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে