Ajker Patrika

থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ নেতা

বগুড়া প্রতিনিধি
থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ নেতা
কাহালু উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে আলোচনা চলাকালে এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। আজ বুধবার দুপুর ২টার দিকে থানার গোলঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে দায়ের করা একটি মামলার আসামি। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে গিয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে থাকেন।

আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজন পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সদস্য এবং তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি যাচাই করে। এরপর তাঁকে থানার গোলঘর থেকেই গ্রেপ্তার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত