
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী বিউটি বেগমের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির উপজেলা সভাপতি মীর শাহে আলম। আজ বুধবার এ-সংক্রান্ত একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এই বক্তব্য পুরোনো বলে দাবি করেছেন বিএনপির ওই নেতা।
৫৩ সেকেন্ডের ওই অডিওতে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের বিউটি বেগমের ছেলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ বিপুলের মধ্যে কথোপকথন শোনা যায়। সেখানে বিপুলকে বিএনপি নেতা মীর শাহে আলম বলেন, ‘তোমার আম্মা যদি ভোট করার সিদ্ধান্ত ফাইনালি নিয়েই থাকে, তাহলে তোমার আম্মার কোনো কর্মসূচিতে যাওয়ার দরকার নেই। এই কয়েক দিনে আমাদের সঙ্গে যে গ্যাপটা হয়েছে, আমি ওহাব (উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) ও আরমানকে (উপজেলা যুবদলের সভাপতি) বলে দিয়েছি, কয়েক দিন সবার সঙ্গে মিশে ইউনিয়নগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম করে গুছিয়ে নাও।’
সেখানে আরও বলতে শোনা যায়, ‘যদি আওয়ামী লীগ একতরফা ভোটে যায়, আর তোমার আম্মার যদি ভোট করতে হয়, তাহলে আমাদের উদ্দেশ্য হবে আমাদের লোকগুলোকে মাঠে নামায়ে দিয়ে ওদের বিরুদ্ধে গিয়ে কাজটা সেরে দেওয়া। এগুলো আমি সব দেখব। মানুষ যেন বোঝে, এখন থেকে মীর শাহে আলম, বিউটি আর বিপুল এরা সব এক হয়ে গেছে।’
তবে এই বক্তব্যকে পুরোনো দাবি করে স্বতন্ত্র প্রার্থীর ছেলে শাহনেওয়াজ বিপুল আজকের পত্রিকাকে বলেন, ‘গত ডিসেম্বরের ১০ তারিখের দিকে মীর শাহে আলমের সঙ্গে কথা হয়েছিল। তখন উনি আম্মার পক্ষে ভোট করার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’ বিএনপির নেতা-কর্মীরা বিউটি বেগমের পক্ষে নির্বাচনে কাজ করছেন কি না জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
বিউটি বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তিনি জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিউটির ছেলে বিপুলের সঙ্গে সম্প্রতি এই রকম কোনো কথা হয়নি। যেই অডিও ভাইরাল হয়েছে, সেটি ২০১৮ সালের নির্বাচনের। দলের নির্দেশ অমান্য করে বহিষ্কৃত নেত্রীর পক্ষে কাজ করার প্রশ্নই আসে না।’

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৫ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৫ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৬ ঘণ্টা আগে