Ajker Patrika

স্কুলব্যাগে মিলল ৩ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২৩: ০৮
স্কুলব্যাগে মিলল ৩ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার
স্কুলব্যাগে লুকিয়ে ৩ হাজার ইয়াবা পাচারের সময় বগুড়ায় মো. ইশরার হোসেন পাপ্পু নামের যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ছবি: সংগৃহীত

স্কুলব্যাগে লুকিয়ে ৩ হাজার ইয়াবা পাচারের সময় বগুড়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইশরার হোসেন পাপ্পু (৪২)। তিনি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টা থেকে মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয় ডিএনসির একটি দল। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর দেহ ও সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ডিএনসিকে ইশরার হোসেন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন তিনি।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত