
বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা ও হাত-পায়ের কিছু অংশ পাওয়া যায়নি। ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার বালুয়াহাট গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু ইউসুফ ওই গ্রামের পলাশ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ইউসুফ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার স্বজনেরা সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার দুপুরে বাড়ির পাশের ধানখেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের মাথা এবং হাত ও পায়ের কিছু অংশ পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
শিশুটিকে হত্যার কারণ কী এবং এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সন্ত্রাসী’ সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ নিশ্চিত করে এস
৩ মিনিট আগে
বন্দরটিলা বাজারে রয়েছে আবদুল মালেকের নিজস্ব অফিস। কর্মীও নিয়োগ দিয়েছেন সেখানে। তাঁরা সেখানে হাতিয়ার নিঝুমদ্বীপে ভূমিহীনদের জমি বন্দোবস্তের ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ করছেন টাকার বিনিময়ে। অথচ হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে নিঝুমদ্বীপে সরকারিভাবে জমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে।
৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবির হোসেন (২২) নামে এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৭) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।
১১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দশ দিনেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগে