Ajker Patrika

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় মিজানুর রহমান মিন্টু (৩৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার শেরুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান মিন্টু শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি শেরুয়া গ্রামের জয়নাল আবেদীন উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত