
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমি ও গোচারণ ভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তাঁর পথরোধ করে হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, তাঁর ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণ ভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাঁর ওপর হামলা করা হয়েছে বলে তাঁদের ধারণা।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
১৩ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামে এই রিমান্ড
১৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে