
নরসিংদীর রায়পুরায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১ আগস্ট শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানা লিখিত অভিযোগ দেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমিক গত শনিবার (১ আগস্ট) রাতে দেখা করতে গেলে কয়েকজন যুবক তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে ওই প্রেমিক সেখান থেকে পালিয়ে গেলে সেখানে দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুজন ঘটনাস্থলে এলে তারা (ধর্ষণকারীরা) পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা (নতুন আসা দুই ব্যক্তি) ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী তরুণী রাত ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগীর মা প্রেমিকসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রায়পুরা থানায় মামলা করেন। সোমবার পুলিশি তত্ত্বাবধানে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, ‘সোমবার সকালে মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৫ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
১ ঘণ্টা আগে