বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে মো. বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।
স্থানীয়রা জানান, নিহত ফজর আলী রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার জন্য মো. বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। এ সময় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। অজ্ঞাত পরিবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৭ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৬ মিনিট আগে