
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে আর কেউ যেন দুই নম্বরি ভোটের চিন্তা না করে। রোববার (৫ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা সেলের সদস্যদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। সেই মান এই উপনির্বাচনেও ধরে রাখতে হবে। আগের নির্বাচনের মতো এবারও ছয়টি টিম কাজ করছে। সব ভোটার যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতেই এসব টিম কাজ করছে।
সানাউল্লাহ আরও বলেন, অপতথ্যের যুগে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অপতথ্য ছড়িয়ে যেন নির্বাচনকে বিতর্কিত করা না হয়, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
অবৈধ ও হারানো অস্ত্র এখনো ভয়ের কারণ উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, সব হারানো অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র যেন নির্বাচনের দিন ভীতির কারণ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, নিরাপত্তা জোরদারে প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে। পাশাপাশি অস্ত্রসহ ৩ জন আনসার সদস্য এবং অস্ত্র ছাড়া ১০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
১ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে