
বগুড়ায় শ্বশুরবাড়ি থেকে রাকিবুল হাসান বকুল ওরফে ন্যাংরা বকুল (৩৯) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত বকুলের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলবুলিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ২টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার আব্দুল গনির ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ বছর আগে পারভীনের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বকুল ও তাঁর স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-মীমাংসা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুই পরিবারের চলমান বিরোধ মীমাংসার জন্য আগামী দুই দিনের মধ্যে আবারও সালিস বসার কথা ছিল। এর মধ্যেই আজ দুপুরে বকুল স্ত্রী পারভীনের বাড়ির সামনে যান। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে একটি ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত বকুলের চাচা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা অনেকবার দেখেছি, আমার ভাতিজাকে নির্যাতন করা হয়েছে। আমার ভাতিজাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি। এ ঘটনায় দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটে ‘আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না’ লেখা ছিল। শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
৮ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা ও শয্যা অনুযায়ী নার্স না থাকার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ মিনিট আগে
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টলমালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট, টি-শার্ট, পরিচয়পত্রের ৩টি ছবি এবং ৩টি মুঠোফোন জব্দ করা হয়েছ
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহের জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. জাবেদের বিরুদ্ধে। এসআরবি-৭ জাবেদকে আটক করে রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।
২০ মিনিট আগে