বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের বিক্ষোভ মিছিল রোববার সকাল সাড়ে ১০টায় জে. কে. কলেজ রোড থেকে বের করে। বিক্ষোভ মিছিল সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেয়। এরপর তাঁরা পুলিশের সামনেই অস্থায়ী পুলিশ বক্স ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মারপিট করে আহত করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ রোডে যাওয়ার সময় পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারীরা পুলিশকে আক্রমণ করে।
এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে পিছু হটে থানায় অবস্থায় নেয়। বিক্ষোভকারীরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুবার রহমান তালুকদার মুকুলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে থানা অভিমুখে রওনা দেয়। থানা আক্রমণ করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ালসেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মুনিরুল ইসলাম মুনির (২২) নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আরও ৩০ জন গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে ১০ জনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা থানা সংলগ্ন সহকারী কমিশরার (ভূমি) অফিসে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীরা নিহত মুনিরের লাশ নিয়ে থানার দিকে গেলে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীদের থানার বাইরে ও উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বেশির ভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে