
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা ও দখলের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা সরিয়ে মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক মো. নুর হোসেন, পুলিশ সার্জেন্ট কে. এম. ফয়সালসহ ক্যাম্পের অন্য সদস্যরা অংশ নেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং, উল্টো পথে চলাচল এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মহাসড়ক দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রমও চলমান থাকবে। যারা আইন ও নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বন বিভাগের চারটি রেঞ্জ রয়েছে। এসব সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রির মচ্ছব চলছে। এতে জেলার সংরক্ষিত বনাঞ্চলগুলো উজাড় হয়ে যাচ্ছে। দিনে-রাতে বনের গাছ ও বাঁশ চুরি হলেও...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।
২ ঘণ্টা আগে
‘আগে সংসারের প্রয়োজনে দু-একটা গরু পালন করতাম। এখন গরুই আমাদের ব্যবসা, গরুই আমাদের ভবিষ্যৎ’—কথাগুলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা-আটাপুর গ্রামের খামারি অভিজিতের। প্রায় এক যুগ আগে ৮-১০টি গরু নিয়ে যাত্রা শুরু করা তাঁর খামারে এখন ২৫টি গরু। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ষাঁড় বিক্রির...
৩ ঘণ্টা আগে
সরকারি হিসাবে সাতক্ষীরার তালা উপজেলায় ৬৫ হাজার পরিবারের বসবাস। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৪ হাজার ৭২৫টি খামার রয়েছে।
৩ ঘণ্টা আগে