
চাঁদপুরের হাইমচরে ১৫ মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ওরফে ‘কানা জসিম’কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে পুলিশ প্রহরায় তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জসিম উদ্দিনের বয়স ৪০ বছর। তিনি দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন অফিস থেকে টেককান্দিগামী সড়কের ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালানো হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় উপপরিদর্শক গোলাম মোস্তফা, প্রিয়লাল ঘোষ, সৌরভ দাশ ও সহকারী উপপরিদর্শক হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে জসিম উদ্দিনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর পরিহিত লুঙ্গির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, জসিম উদ্দিন হাইমচর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে