
ভোলার মনপুরায় খাল সংলগ্ন একটি স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাহিন (১০) নামে নুরানি মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট এলাকার বেইজ্জার খাল সংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যাওয়ার পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্র জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে নেমেছিল মাহিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ মাহিন স্থানীয় মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামায়াতের ছাত্র। সে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।
খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম বিকেলে আজকের পত্রিকাকে বলেন, “সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। যেহেতু আমাদের কোন ডুবুরি দল নেই, তাই কোষ্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।”
শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে শিশুটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

বাঁশ, দড়ি আর প্লাস্টিকের চেয়ার দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি হয়েছে। তাতে বসে আছেন অসুস্থ বৃদ্ধা তপতী রানী। বাঁশের দুই পাশ কাঁধে তুলে হাসপাতালে ছুটছেন দুই ভাই। গত বৃহস্পতিবার সকালে দৃশ্যটি দেখা গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে।
৩ মিনিট আগে
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
৫ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
২২ মিনিট আগে
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে আট দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও এখনো...
২৬ মিনিট আগে