
সিলেটের কোম্পানীগঞ্জে ঘুরতে এসে ধলাই নদীতে সাঁতার কাটার সময় আব্দুস ছালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা।
আজ রোববার উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন।
আজ রোববার সন্ধ্যা ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজপড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনায় করা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে
৬ মিনিট আগে
জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে প্রথমে সিঙ্গাপুরে যায়। সেখান থেকে ১ হাজার ২৮২টি আমদানি কনটেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার খালাসের জন্য প্রবেশের সময়ই দুর্ঘটনাটি ঘটে...
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আজ শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের...
২০ মিনিট আগে
শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২১ মিনিট আগে