Ajker Patrika

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ, ৮৫০০ টাকায় বিক্রি

মনপুরা (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২০: ৫০
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ, ৮৫০০ টাকায় বিক্রি
জেলের জালে ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করা হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরণ মাঝি।

পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী ফিরোজ।

জেলে কিরণ মাঝি জানান, আজ মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি নিলামে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, তিনিসহ অন্যান্য ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে তিনি সাড়ে আট হাজার টাকায় রাজা ইলিশ মাছটি কেনেন। তিনি রাজা ইলিশটি বিক্রির জন্য ঢাকার কারওয়ান বাজারে পাঠাবেন। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এমনিতেই মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত