Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭: ৪৬
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক
পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় নিহত ১০ পর্যটকের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ছয়জন।

এদিকে রিসোর্টটির ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে রিসোর্ট এলাকা থেকে তাঁকে আটক করে উখিয়া থানা-পুলিশ।

পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা
পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল নিহত ও দগ্ধ ব্যক্তিদের পরিচয়ের তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা
পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা

দগ্ধ ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১) ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার পাটুয়ারটেক সৈকতে টুপটুপ নামে একটি রিসোর্টে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত