
ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিত্তাফুল রাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. সোহেল গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি জেলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপজেলার বৌদ্ধের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সোহেল তাঁর শিশু সন্তান রাফাকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার চরটিটিয়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বৌদ্ধের পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাফার মৃত্যু হয়। গুরুতর আহত সোহেলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিত্তাফুল রাফার মা মুন্নী আক্তার বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানার হত্যা মামলায় শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সেদিন পুলিশের এক সদস্যকে আঘাত করে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
৩ মিনিট আগে
নোয়াখালীতে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার বদলে ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তারা বাজার তদারকির দাবি করেছেন। বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
৬ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর
২২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
২৩ মিনিট আগে