ভোলার তজুমদ্দিনে যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোমেন লিটন, শ্রমিক দল নেতা মো. নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আব্দুল গফুর, যুবদল কর্মী রুবেল ও ছাত্রদল নেতা ইলিয়াছের নাম জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের দিকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল গফুর। একপর্যায়ে তাঁরা বাজারের ব্যবসায়ীদের গালমন্দ করছিলেন। তখন যুবদলের কর্মী মো. রুবেল এসে তাঁদের নিষেধ করেন। এ নিয়ে রুবেলের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে রুবেলের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন রুবেল।
এ ঘটনায় যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও যৌথ বাহিনীকে খবর দেন। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল গফুর ও শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তাঁদের সঙ্গে যুবলীগ নেতা মো. সবুজ ও রিয়াজের ব্যবসায়িক দ্বন্দ্ব থাকায় তাঁদের গালমন্দ করেছেন। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে রুবেল লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন আহত হয়েছেন।
ভোলা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমি ঘটনার সময় তজুমদ্দিন উপজেলার বাজারে ছিলাম। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’ তবে তিনি অভিযোগ করেন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুর দুষ্ট প্রকৃতির লোক। তাঁদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক সুশান্ত মালো আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
৩৮ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনে...
১ ঘণ্টা আগে
নিপুণ রায় বলেন, একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন শুধু তার শরীর নয়; একটি পুরো ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থ থাকে না।
১ ঘণ্টা আগে